ভরতখালী ইউনিয়নে বিএডিসি সার ডিলারের বিরুদ্ধে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের দাবি

মোঃ জাহাঙ্গীর আলম, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের বিএডিসি অনুমোদিত সার ডিলার মেসার্স শোভন এন্ড সুমু ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে একাধিক নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি বিকাল আনুমানিক ৪ টায় পদুমশহর ইউনিয়নের নতুনবন্দর এলাকার তারেক এর খুচরা দোকানে ১০ ব্যাগ সার বিক্রয় করেন ওই ডিলার। অথচ বিএডিসির প্রচলিত নীতিমালা অনুযায়ী, একটি ইউনিয়নের বরাদ্দকৃত সার অন্য ইউনিয়নে বা অনুমোদনবিহীন খুচরা দোকানে বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এছাড়াও অভিযোগ রয়েছে, উক্ত ডিলার ভরতখালী ইউনিয়নের বাইরে আশপাশের বিভিন্ন ইউনিয়নের খুচরা দোকানে নিয়মিতভাবে সার বিক্রয় করে আসছেন। এসব বিক্রয়ের ক্ষেত্রে মেমো ও প্রয়োজনীয় ডকুমেন্ট থাকার দাবি করা হলেও তা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও অভিযোগ করা হয়েছে, তিনি সার বিক্রয়ের সময় কৃষকের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জমির পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করেন না, যা বিএডিসি ডিলার নীতিমালার একটি বাধ্যতামূলক শর্ত। একই সঙ্গে সার বিতরণ, মজুদ ও বিক্রয় সংক্রান্ত অন্যান্য নিয়মও যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় কৃষক ও সচেতন মহল বলছেন, এ ধরনের অনিয়ম চলতে থাকলে প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে সার পাওয়া থেকে বঞ্চিত হবেন এবং কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা বলছেন, বিএডিসি ডিলারদের কার্যক্রম নিয়মিত তদারকি না হলে সরকারি সার বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে না।

প্রকাশিত : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like