হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলা : ৫০ জন আহত

জেলা প্রতিনিধি নোয়াখালী
নোয়াখালী-৬ আসনের হাতিয়ায় কেন্দ্র পরিদর্শনের সময় ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্রে এ ঘটনা ঘটে।

হান্নান মাসউদের ব্যক্তিগত সহকারী মো. হাফিজুর রহমান বলেন, কেন্দ্র পরিদর্শনে গেলে বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তাকে রড দিয়ে পিটিয়ে জখম করে এবং হাতের মোবাইল ফোন কেড়ে নেয়। এমনকি ভিডিও করার সময় আরেক এনসিপি নেতার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।

এদিকে সকালে হান্নান মাসউদ দাবি করেন, রাতে বিএনপি কর্মীরা হাতিয়ার বিভিন্ন কেন্দ্রে ১১ দলীয় জোটের লোকজনের ওপর হামলা চালায়। এতে ৫০ জন আহত হয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে স্থানীয় বিএনপির কারো বক্তব্য পাওয়া যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পেলে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী তা নিয়ন্ত্রণ করছে।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy