

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি :
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারাদেশ ব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) নশরতপুর ইউনিয়ন চত্ত্বর ও মুরইল বাজার এলাকায় এই পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আদমদীঘি উপজেলা কোকো পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রানা আহম্মেদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, রনি মৃধা প্রমূখ। পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনামূলক ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.














