আশিকাটির দক্ষিণ পাইকাস্তা ইসলামী যুব সংঘের মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

​গাজী মোহাম্মদ মহসিন
‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’—এই স্লোগানকে ধারণ করে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের দক্ষিণ পাইকাস্তা ইসলামী যুব সংঘের উদ্যোগে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পীর হযরত আবদুল কাদির জিলানী (র.) মাদ্রাসা মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।

​সমাজসেবক দেলোয়ার মিজির সভাপতিত্বে এবং দক্ষিণ পাইকাস্তা ইসলামী যুব সংঘের সভাপতি শাহজাহান মিজি সাগর ও সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম লিটনের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন মিঞা।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউছুফ মিন্টু মিয়াজী, সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও সৌদি আরব প্রবাসী মোঃ রবিন চৌধুরী, পীর হযরত আব্দুল কাদির জিলানী (রঃ) মাদ্রাসার মুহতামিম মূফতি মাওলানা তরিকুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ হামিদ মজুমদার, সংগঠনের সাবেক সভাপতি মোঃ শহিদ উল্যাহ পাটওয়ারী, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন খোকন প্রমূখ।

​সমাবেশে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক কারবারিদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই তাদের আটক করে আইনের হাতে তুলে দিতে হবে। মাদকের ভয়াল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে পারলে তবেই শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাদ্রাসাছাত্র লামিম প্রধানিয়া।

​এ সময় মান্দারী আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা ওয়ালিউল্লাহ পাটওয়ারী, দক্ষিণ পাইকাস্তা ইসলামী যুব সংঘের সহ-সভাপতি মোঃ কবির মিজি, সাংগঠনিক সম্পাদক রুবেল মিজি, ক্রীড়া সম্পাদক জুয়েল গাজী, কোষাধ্যক্ষ শাহাদাৎ মিজি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য কাউসার মিজিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy