গাইবান্ধার পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধিঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি প্রতিপক্ষকে ফাঁসাতে মারধরের ঘটনা সাজিয়ে থানায় মিথ্যা মামলা দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন হেলাল উদ্দিনসহ ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার ২৫ এপ্রিল রাতে বিটিসি বাজার এলাকায় ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন গত ২৯ জানুয়ারী রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ৩২ মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ছাদেক আলী নামে একজন ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।

পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে ছাদেক আলী আমাদেরকের ফাঁসানোর জন্য থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। ভুক্তভোগীরা জনান দীর্ঘদিন ধরে ছাদেক আলীর সাথে আমাদের পারিবারিক ভাবে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো।
এরই জেরে সাদেক আলী সড়ক দূর্ঘটনায় আহত হলে সেই সুযোগে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেন।

আমরা উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে এই মামলা প্রত্যাহারের দাবি করছি,পাশাপাশি মিথ্যা মামলা দায়েরকারীর শাস্তি দাবি করছি।

প্রকাশিত :  শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

 

You might like

About the Author: priyoshomoy