

জাকিরুল ইসলাম বাবু :
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জামালপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১লা মে শুক্রবার বিকালে স্থানীয় শহরের শফি মিয়ার বাজার সংলগ্ন পুরাতন ফুলবাড়ীয়া ঈদগাহ মাঠে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়, সমাবেশ শেষে ঐখান থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহানের সভাপতির বক্তব্যর মধ্যে দিয়ে শেষ হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হোসেন মানিকের সঞ্চালনায় শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালির আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব ও আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ সোহেল রানা খান,জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন মঙ্গল,শহর যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রতন প্রমুখ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক,জেলা যুবদলের সদস্য মোঃ জাকির হোসেন জনি, মোঃ ইমরান কায়সার সহ জেলা, শহর,সদর, উপজেলা, ওয়ার্ড শ্রমিক দলের ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।
এসময় জেলা, শহর,সদর, উপজেলা,ওয়ার্ড শ্রমিক দলের ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।
প্রকাশিত : রোববার, ০৩ মে ২০২৬ খ্রি.
















