

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা থানার পুলিশ ২ জন ইয়াবা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশ ছোটদাপ এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিচ ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন বলে জানা যায়।
আটক ব্যক্তিরা হলেন ছোটদাপ গ্রামের মৃত শামসুল আলমের পুত্র মোঃসোহেল রানা (২৯) অপরজন হলেন একই গ্রামের মৃত সহিম উদ্দিনের পুত্র মোঃ তৈয়ব আলী (২৮)।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্তন আইনে আটোয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটোয়ারী থানার মামলা নং ২ তারিখ ০৩/০৫/২০২৬, তাদের উভয়কে বিজ্ঞ আদালতে পাটানো হয়েছে।
প্রকাশিত : সোমবার, ০৪ মে ২০২৬ খ্রি.
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.
















