

সিরাজগঞ্জের তাড়াশ থেকে জিল্লুর রহমান:
সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে তাড়াশ উপজেলার চৌপাকিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল আমিন চৌপাকিয়া গ্রামের মো. জহির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, খালকুলা বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, খালকুলা বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় শাহিন বাবুর দায়ের করা মামলায় আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬ খ্রি.














