পঞ্চগড়ে ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
“জনবান্ধব অটোমেটেড ও নিরাপদ ভূমি, স্মার্ট নাগরিক সেবা” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ভূমিসেবা মেলা-২০২৬”।

এ উপলক্ষে রবিবার দুপুরে (১৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সে শুকরিয়া পারভিন জানান, ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করতে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন আবেদনসহ বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য ও সহায়তা প্রদান করা হবে।

প্রেস কনফারেন্সে মেলার বিভিন্ন কার্যক্রম, সেবার ধরন এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকরা জানান, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

জেলা প্রশাসন পঞ্চগড়ের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলা বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শীমা সারমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ও স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশ:   রোববার, ১৭ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy