ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সহ ২০ জনের কুড়িগ্রাম এনসিপিতে যোগদান

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদুর রহমান সরকার (মাস্টার) সহ ২০ জনের একটি দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুড়িগ্রাম জেলা শাখায় যোগদান করেছেন।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত ৯টায় কুড়িগ্রাম শহরের ফায়ার সার্ভিস মার্কেটে দলের জেলা কার্য়ালয়ে ফরম পূরণের মাধ্যমে তারা যোগদান করেন।

এসময় যোগদানকারী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদুর রহমান সহ ওই ২০ জনকে মিষ্টি মুখ করিয়ে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচছা জানান এনসিপি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া।

এতে এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও ছাত্র-জনতার আকাঙ্ক্ষার ভিত্তিতে গঠিত বাংলাদেশের প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল হলো এনসিপি। এনসিপির রাজনৈতিক আদর্শে বলিয়ান হয়ে কর্মীদেরকে ইউপি নির্বাচনের জন্য শক্ত ভীত গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান এ নেতা।

প্রকাশিত : বুধবার, ২০ মে ২০২৬ খ্রি.

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy