

ডেস্ক রিপোর্টঃ
মেহেরপুর গাংনী রামকৃষ্ণপুর ধলার মোড়ে ৩ গ্রাম হেরোইন সহ ইনারুল ইসলাম নামে এক অটোচালক আটক করেছে ধলা পুলিশ ক্যাম্প।

সে মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের দবির আলীর ছেলে, ধলা পুলিশ ক্যাম্প ইঞ্চার্জ এস আই নিরস্ত্র পলাশ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মেহেরপুর গাংনীর রামকৃষ্ণপুর ধলার মোড়ে হেরোইন পাচার হচ্ছে, তাৎক্ষণিক ভাবে এ এস আই বিল্লাল হোসেন, এ এস আই নওফেল মোল্লা ও কনস্টেবল মকছেদ আলীকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে একটি সন্দেহভাজন অটোচালকের গতিরধ করে তল্লাশি করে আনুমানিক দুপুর ১২টা ৪৫ মিনিটে জনস্মমুখে তার কাছ থেকে ৩ গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসি।
অতঃপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে গাংনী থানায় ৩ গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন সহ গাংনী থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে ।
















