

সজীব খান, চাঁদপুর : মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সদরের ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ইউনিয়নের ঘোষেরহাটে পুনঃখননকৃত বিশ্বখাল পাড়ে বৃক্ষরোপণের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ডাকাতিয়া নদী হতে ঘোষেরহাট হয়ে মতলব দক্ষিণ সীমানা পর্যন্ত বৃক্ষরোপণ প্রকল্পের উদ্বোধনকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে এমন একটি খাল খনন করে দিয়েছে এ খালটা আমরা পরিষ্কার রাখবো এবং মাছের পোনা অবমুক্ত করবো। সুতরাং এ খালটির মাধ্যমে কৃষক ছাড়াও খালের পাশের বসবাসকারীরা গোসলসহ পানি ব্যবহার করতে পারবেন। তা আমরা তদারকিতে রাখবো ইনশাআল্লাহ। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য অটুট রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণই হতে পারে সবচেয়ে কার্যকর ও টেকসই উপায়। তাই আমরা প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদর ও হাইমচরেও গাছের চারা রোপণ করা হবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আফতাবুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির সদস্য বাকের খন্দকার, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা সদস্য রফিকুল ইসলাম খোকন মল্লিক, সাবেক সহ সভাপতি আবু তাহের খোকন, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের তত্ত্বাবধানে এসময় আরো উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন, আশিকাটি ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সহ সভাপতি মজিবুর রহমান ঢালী, মোশাররফ কারী, নজরুল ইসলাম বাবলু, শামীম হোসেন, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক কাদির কাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিব খান, মনিরুজ্জামান পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব গাজী, জেলা যুবদল নেতা রুমন হাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হাজী, অলিউল্লাহ গাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিব কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল পাটওয়ারী, যুগ্ম আহবায়ক শওকত কারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, সাবেক দপ্তর সম্পাদক শাকিল গাজী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহাগ খান, সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আলমগীর গাজী সহ শাহমাহমুদপুর ও আশিকাটি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
















