ফরিদগঞ্জ প্রেসক্লাবের নতুন সভাপতি-মোস্তফা কামাল, সম্পাদক-জাহিদ

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২০২৮ সেশনের জন্য ২৭ সদস্যের নতুন কার্য নির্বাহী কমিটি গঠিত হয়েছে|

শনিবার (২০ জুন) প্রেসক্লাব মিলনায়তনে বিদায়ী কমিটির সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়| বিদায়ী সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের নেতৃত্বে আয়োজিত সভায় নতুন নেতৃত্বকে শপথ বাক্য পাঠ করানো হয়|

নতুন কমিটিতে সভাপতি আবু হেনা মোস্তফা কামাল (মানব জমিন), চ্যানেল ওয়ানের প্রতিনিধি সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া (চ্যানেল ওয়ান), সহ-সভাপতি এমকে মানিক পাঠান (জনকন্ঠ),সহ-সভাপতি মো. মহিউদ্দিন (ইত্তেফাক),এসএম মিজানুর রহমান(নয়া দিগন্ত), মশিউর রহমান( তৃতীয় মাত্রা)ও দেলোয়ার হোসেন বেলাল(মাই টিভি)|

সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন সৌরভ(চাঁদপুর দিগন্ত) ও রুহুল আমিন খাঁন ¯^পন(প্রতিদিনের কাগজ)| অর্থসম্পাদক আক্তার হোসাইন(মানব কন্ঠ), দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক (জাগরনি), প্রচার সম্পাদক মেহেদী হাসান (ডেসটিনি)|

প্রকাশনা সম্পাদক আমান উল্যাহ খান ফারাবী(রুপালী বাংলাদেশ) , আইসিটি সম্পাদক ফাহাদ খান(মোহনা টিভি) ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন (চাঁদপুর সময়)|

সদস্যরা হলেন, মামুনুর রশিদ পাঠান (ইনকিলাব), নুরুন্নবী নোমান (আমারদেশ), প্রবীর চক্রবর্তী(যুগান্তর), আবদুস ছোবহান লিটন(সকালের সময়), নুরুল ইসলাম ফরহাদ(বাংলাদেশ খবর), নারায়ন রবিদাস(সংবাদ সারাবেলা), এসএম ইকবাল(অবজারবার), বিল্লাল হোসেন সাগর(বেতার), শিমুল হাসান (আমার সংবাদ), শরীফ আহমেদ(দেশটিভি) ও আনিছুর রহমান সুজন (সময়ের আলো)|

প্রকাশিত : রোববার, ২১ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy