ছাতিয়ানগ্রাম বালিকা স্কুলে ওসি: স্বপ্ন গড়ার আলোচনা

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
আজ (২৮শে জুন)শিক্ষার্থীদের নিরাপদ, সচেতন ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বগুড়ার আদমদীঘি থানার উদ্যোগে ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাল্যবিবাহ, আত্মহত্যা, মাদকাসক্তি, অপহরণ, ইভটিজিং এবং মোবাইল ফোনের অপব্যবহারসহ বিভিন্ন সামাজিক ও আইনগত বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

ওসি কামরুজ্জামান মিয়া বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। নিজেদের নিরাপদ রাখা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা এবং অন্যায়ের বিরুদ্ধে সচেতন থাকাই একজন দায়িত্বশীল নাগরিকের পরিচয়। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন, সামাজিক দায়িত্ববোধ এবং আইন সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে যেকোনো সমস্যায় ভয় না পেয়ে শিক্ষক, অভিভাবক কিংবা পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং আদমদীঘি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এমন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন। স্থানীয়দের মতে, সমাজ থেকে অপরাধ, সহিংসতা ও সামাজিক অবক্ষয় দূর করতে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এ লক্ষ্যেই আদমদীঘি থানার এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে।

প্রকাশিত : রোববার, ২৮ জুন ২০২৬ খ্রি
.

You might like

About the Author: priyoshomoy