পঞ্চগড়ে ইউএনও’কে মিথ্যা অপবাদের প্রতিবাদ ও বিচার দাবীতে মানববন্ধন

মোঃএনামুল হক পঞ্চগড় জেলা প্রতিনিধিঁ :

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে চাকুরির প্রলোভন দিয়ে অর্থ নেওয়ার অপবাদ ও হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন)বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এ মানববন্ধন কর্মসুচি পালন করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন,উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.নাজমুল হক প্রমূখ। বক্তারা বলেন,সুষ্ঠু দাপ্তরিক কর্ম পরিবেশ নিশ্চিত দাবী করেন। এছাড়া ইউএনও আফরোজ শাহিন খসরুকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার জন্যই এ ধরনের অপবাদ দেয়া কারনে এই কর্মসূচী পালন করেন তারা এবং এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার দাবী করেন।একজন নারী কে বা কাহারো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে খুব সুপরিকল্পিতভাবে ইউএনও’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মিথ্যা অপবাদ ছড়িয়েছে যা দুঃখজনক। আমরা কর্ম স্থলে সঠিক পরিবেশের জন্য জনগণের সহযোগিতা চাই।

এ সময় মানববন্ধনে উপজেলার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৯ জুন জেলা প্রশাসক বরাবরে রেহেনা বেগম নামের এক নারী ইউএনওকে ঘুষ দেওয়া টাকা ফিরত চেয়ে আবেদন করেন।

প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ খ্রি
.

You might like