

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ৭নং মাধাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনসেবার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন জনাব মোঃ জহুরুল ইসলাম। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি একটি উন্নত, সুশাসিত ও জনবান্ধব মাধাইনগর ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বর্তমানে তিনি তাড়াশ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, মাধাইনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং তাড়াশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ সময় সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।
স্থানীয়দের মতে, সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার কারণে তিনি ইতোমধ্যেই একজন পরিচিত ও আস্থাভাজন মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এলাকাবাসীর আশা, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জহুরুল ইসলাম বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে সেই সেবার পরিধি আরও বিস্তৃত করতে চাই। একটি আধুনিক, শান্তিপূর্ণ ও উন্নত মাধাইনগর ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য।”
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল ভোটার, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।

















