মনোহরদীর রেনেসাঁ স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী পৌর এলাকার ডাকবাংলোস্থ রেনেসাঁ স্কুল এন্ড কলেজের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই, ২০২৬) বেলা ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেসাঁ স্কুল এন্ড কলেজের পরিচালক ফারুক আহমেদ। তিনি বলেন, “গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে রেনেসাঁ স্কুল এন্ড কলেজ নিয়মিত এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রকাশিত : শনিবার, ০৪ জুলাই ২০২৬ খ্রি
.

You might like

About the Author: priyoshomoy