

জিল্লুর রহমান :
পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালী বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র্যালী শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান।
এই সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফরহাদুল ইসলাম। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ মন্ডল, উপজেলা পল্লী উন্নয়ন সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম, পৌর বিএনপি সাবেক যগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমুখ।, আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে পল্লী অঞ্চলের মানুষের উন্নয়ন অপরিহার্য। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে আধুনিক কৃষি প্রযুক্তি, ক্ষুদ্র ঋণ সহায়তা এবং অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যে ভূমিকা পালন করছে, তা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) তাড়াশ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। বক্তারা পল্লী সমৃদ্ধি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

















