

জিল্লুর রহমান
আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস-এর জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে তাড়াশ ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দ টিভির চলনবিল প্রতিনিধি সোহেল রানা সোহাগ-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জন্মদিনকে সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হাসান। এ সময় তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন, পৌর যুবদল নেতা আমিনুল ইসলাম আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও তাড়াশ ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কোরআনের শিক্ষার্থীরা (হাফেজ ও মাদ্রাসার ছাত্ররা) বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আয়োজক সোহেল রানা সোহাগ জানান, আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতেও সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
কর্মসূচি শেষে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

















