

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ :
শহীদ আবু সাঈদ-এর শাহাদাত বার্ষিকী ও জুলাই যোদ্ধাদের স্বরণে নরসিংদীর মনোহরদীতে ১১ দলীয় জোটের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) এক র্যালি অনুষ্ঠিত হয়েছে।

মনোহরদী বাসস্ট্যান্ড থেকে বিকাল ৫ঘটিকায় র্যালি বের হয়ে মনোহরদী বাজার মোড় হয়ে পৌর চত্বর ও বাইপাস সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মো. ছানাউল্লাহ, উত্তর জামায়াতের আমির মাওলানা মোঃ ইকবাল হোসাইন, পৌর আমির মো. আসাদুজ্জামান নূর, উপজেলা এনসিপির আহ্বায়ক আক্তার হোসেন সোহেল, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান আলমগীর প্রমুখ।
বক্তারা শহীদ আবু সাঈদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
র্যালিতে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।

















