সিরাজগঞ্জ তাড়াশে যৌন হয়রানির আসামি গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

জিল্লুর রহমান :
সিরাজগঞ্জ তাড়াশে ছাত্রীকে যৌন হয়রানির মামলার আসামি গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ নামে একটি সামাজিক সংগঠন ।

অভিযুক্তর নাম মোঃ জহুরুল ইসলাম খোকন তিনি বিষমডাঙ্গা গার্লস হাই স্কুল এন্ড কলেজের সমাজ বিদ্যা বিভাগের প্রভাষক।

শনিবার (২৫ শে জুলাই) সকালে উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরীর হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ বদরুল আমিন সোহাগ বলেন বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রীকে যৌন হয়রানির এক মাস বেরিয়ে গেলও এখন ও আসামি গ্ৰেফতার করতে পারেনি আইন শৃংখলা বাহিনী । তিনি দুরত্ব সময়ের মধ্যে আসামি গ্রেফতারের জোর দাবি জানান। এবং নিরপরাধ কোন শিক্ষক যেন ফেসে না যায় সে দিকেও গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ জহুরুল ইসলাম খোকন সহকারী শিক্ষক বিকাশ সরকার ও সুজন কুমার মাহাতোর বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে প্রসাশনিক ব্যবস্থা নেওয়া হয়।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম খান বলেন আসামি এলাকার বাহিরে রয়েছে তবে সর্বাত্মক চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও বিষমডাঙ্গা গার্লস হাই স্কুল এন্ড কলেজের সভাপতি নুসরাত জাহান বলেন তদন্ত প্রতিবেদন বোর্ডে পাঠানো হয়েছে এখন ও কোন সিদ্ধান্ত জানা যায়নি।

প্রকাশিত : রোববার, ২৬ জুলাই ২০২৬

.

You might like

About the Author: priyoshomoy