

রফিকুল ইসলাম, হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি :
হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৬জুলাই উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বুধবার উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাদেকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মুফাজ্জল হক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জুলাই যুদ্ধা আলামিন ভুইয়া, রতন ভুইয়া, দৈনিক দিনকালের সাংবাদিক রফিকুল ইসলাম,পৌর ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ, ইসলামি আন্দোলনের কারিমুল্লাহ, সাংবাদিক শাহীন আহমেদ ও জুলাই যুদ্ধাবৃন্দ।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যানার সহ বিশেষ আলোচনা ও জুলাই শহীদদের স্মরণে মসজিদ-মন্দির সহ ধর্মীয় উপাসনালরে বিশেষ দোয়ার প্রতি অধিক গুরুত্বারোপ করা হয়।
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই ২০২৬














