শ্যামনগরে মাদক বিরোধী আলোচনা ও সেমিনার

সাতক্ষীরা প্রতিনিধি :

‍‌‌”আসুন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি ও মাদকমুক্ত সমাজ গড়ি। যুব সমাজ রক্ষা করি,মাদকমুক্ত দেশ গড়ি,আপনার সচেতনতাই বাঁচাতে পারে একটা প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মাদক বিরোধী আলোচনা ও সচেতনমূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউপির সুন্দরবন বাজারে ইউপির ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে মাদক বিরোধী আলোচনাসভা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী।

প্রধান অতিথি বক্তব্যে বলেন মাদক নির্মূলে শুধু প্রশাসনের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্টান, ধর্মীয় প্রতিষ্টান, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সচেতন নাগরিক সবার সম্মিলিত উদ্যোগই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়তে। তিনি আরও বলেন তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।

সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু কওছার সরদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, সাবেক প্রধান শিক্ষক আজিজুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুর রাজ্জাক সরদার, ইউপি সদস্য আনয়ারুল ইসলাম, সমাজসেবক মোঃ সাহারাত সরদার,বিএনপি নেতা মোঃ আবু হামজা।

সমাজসেবক মোঃ সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মোঃ মহিদ গাজী, মোঃ নজরুল গাজী, মোঃ হাবিবুর রহমান,আঃ রহমান সরদার, মোঃ মিজানুর রহমান প্রমুখ।

আলোচনাসভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি পেশার মানুষের সম্মিলিত অংশ গ্রহণের আহব্বান জানান এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

You might like