

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে সমম্বয় প্রতিবন্ধী অধিকার সংস্থা-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট ২০২৬) তাড়াশ উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার জনাব নুসরাত জাহান ইউএনও।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াস উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি স ম আফসার আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম টুটুল, তাড়াশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার শাহাদত হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাড়াশ উপজেলা সমন্বয় প্রতিবন্ধী অধিকার সংস্থার সদস্য, এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছাঃ লিমা খাতুন, ভারপ্রাপ্ত সভাপতি, সমম্বয় প্রতিবন্ধী অধিকার সংস্থা, তাড়াশ, সিরাজগঞ্জ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নুসরাত জাহান (ইউএনও)।
সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা নিশ্চিতকরণ এবং তাদের মূলধারার উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধি পেলে প্রতিবন্ধী ব্যক্তিরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে সমাজে অবদান রাখতে সক্ষম হবেন।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে গ্রহণযোগ্য উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য প্রতিবন্ধীদের হাতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণের জন্য তুলে দেওয়া হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রকাশিত : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬















