সিরাজগঞ্জ তাড়াশে ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে অনিয়ম ও ব্যাপক দুর্নীতির অভিযোগ

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :

সিরাজগঞ্জের তাড়াশে ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.হাফিজুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পরীক্ষার্থী,

স্থানীয় এলাকাবাসী ও সচেতন যুবসমাজ।

​সোমবার (১০ আগস্ট) দুপুরে তাড়াশ উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটে বিক্ষোভ সমাবেশে করেন সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে জনবল নিয়োগের ক্ষেত্রে চরম স্বজনপ্রীতি, দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে।

মেধা ও যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে নিজেদের পছন্দমতো লোক নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

​বিক্ষুব্ধ জনতা অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো হাফিজুল ইসলামের,দ্রুত অপসারণ ও শাস্তির জোর দাবি জানান।

অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

প্রকাশিত :  ‍সোমবার, ১০ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy