

মাকসুমুল মুকিম দোহার-নবাবগন্জ প্রতিনিধি
ঢাকার দোহার উপজেলায় শুক্রবার (১৪ আগস্ট) ‘ক্লাউড বাইট রুফটপ রেস্টুরেন্ট’ উদ্বোধন করা হয়েছে। জয়পাড়া বাজারের বরকত প্লাজার অষ্টম তলায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী।

রেস্টুরেন্টের মালিক সবুজ শিকদার জানান, “দোহারবাসীর জন্য মানসম্মত খাবার, আধুনিক পরিবেশ ও উন্নত সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।” স্থানীয়দের চাহিদা অনুযায়ী রেস্টুরেন্টটি সাজানো হয়েছে, এবং তিনি ভবিষ্যতে গ্রাহকদের মতামতকে গুরুত্ব দিয়ে খাবারের মান আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অতিথিরা রেস্টুরেন্টের আধুনিক সাজসজ্জা ও পরিবেশের প্রশংসা করেন। উদ্বোধনের পর বিশেষ আপ্যায়নের আয়োজন করা হয়, যা দোহারবাসীর জন্য একটি নতুন বিনোদনের মাধ্যম হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

















