সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

জিল্লুর রহমান :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় স্ত্রীর উপর অভিমান করে আকাশ সরকার (২০) নামের এক যুবক গলায়- ফাঁস দিয়ে আত্ম-হত-্যা করেছেন।

​আজ রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ​নি-হত আকাশ সরকার শ্রীকৃষ্ণপুর গ্রামের তাহাজ সরকারের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে আকাশ সরকারের মনোমালিন্য ও অভিমান হয়। এর জেরে একপর্যায়ে সকলের অগোচরে নিজ বাড়িতে গলায়- ফাঁস নেন তিনি। পরে পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে তার মৃত-্যু হয়। এব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইমাম জাফর জানান ঘটনাটি সত্য খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় সোপর্দ করেছে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রকাশিত :  ‍রবিবার, ১৬ আগস্ট ২০২৬

You might like