

জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ- সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জল-াশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হযরত আলী, সমবায় কর্মকর্তা দীনবন্ধু মৃধা এবং সফল মৎস্য চাষী রবিউল করিম ও আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা তাড়াশে মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষ পদ্ধতি গ্রহণ এবং পুষ্টির চাহিদা পূরণে প্রান্তিক মৎস্য চাষীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় উপজেলার সফল মৎস্য চাষীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট ২০২৬

















