

জিল্লুর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিরাজগঞ্জ জেলা শাখার অন্তর্গত তাড়াশ পৌর শাখার ৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা কৃষক দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে মো. আজাদ আলীকে আহ্বায়ক এবং মো. আলমগীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মো. সুজন ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মো. সুজন রানাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. আমিরুল ইসলাম (লিখন), মো. জমসত আলী, মো. শাহজাহান আলী, মো. আব্দুল হাকিম ও মো. আক্তার মির্জা।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে অন্যান্য সদস্যদের মতামতের ভিত্তিতে সম্মেলন আহ্বান করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
এছাড়া আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে ওয়ার্ড কমিটি অনুমোদনের ক্ষমতা সংরক্ষণ করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জেলা কৃষক দলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এ কমিটির নেতৃত্বে তাড়াশ পৌর এলাকার কৃষকদের সংগঠিত করা এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকার আদায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে।
প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট ২০২৬

















