হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন

রফিকুল ইসলাম, ‎হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। কলেরা ভ্যাকসিন প্রয়োগে সারাদেশে প্রথম ধাপে দশটি উপজেলার মধ্যে একটি হোসেনপুর উপজেলায় ২ লাখ ৭ হাজার টিকার প্রথম ডোজ দেয়া হবে। উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৪৫টি টিকাদান কেন্দ্র খোলা হয়েছে।

‎শনিবার (২২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ নাজমুল করিম।

‎হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুন্নাহার নাহার মাকসুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।

‎হোসেনপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. এয়াসিন হাসিব খানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, গন্যমান্য ব্যাক্তি ও সাংবাদিকৃন্দ।

জানা যায়, ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী এ টিকাদান কার্যক্রম চলবে। গর্ভবতী নারী ও ১ বছর কম বয়সি শিশু ব্যাতিত সকল নাগরিকই এ টিকা গ্রহণ করবেন।

‎সংশ্লিষ্টরা জানান, পানিবাহিত রোগ প্রতিরোধে টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি পান, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। এ ক্যাম্পেইনের মাধ্যমে কলেরা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগের বিস্তার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

প্রকাশিত :  ‍শনিবার, ২২ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy