চাঁদপুরে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

সজীব খান :

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চাঁদপুরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় পেশাজীবী গাড়িচালকদের সড়ক পরিবহন আইন মেনে চলা, নিরাপদে গাড়ি চালানো, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয়।

কর্মশালায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ, চাঁদপুর বিআরটিএর ইন্সপেক্টর মোঃ সেকান্দর ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমাত উল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। দায়িত্বশীল ও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানো সম্ভব।

প্রশিক্ষণ কর্মশালায় চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, ট্রাফিক সংকেত ও আইন অনুসরণ, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like