

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ভূমি অফিসে সরকারি সেবা নিতে এসে হয়র-ানি ও অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে সাধারণ মানুষের।

নামজারি, খাজনা, ভূমি সংক্রান্ত কাগজপত্রসহ বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষের একটি অংশ দা-লালদের খপ্পরে পড়ে অতিরিক্ত টাকা খরচ করছেন বলে অভিযোগ উঠেছে ।
ভুক্তভোগীদের অভিযোগ, ভূমি অফিসে কাজ দ্রুত করে দেওয়ার কথা বলে একটি চক্র সেবাপ্রার্থীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করছে। অফিস চত্বরেই কথিত দা-লালদের আনাগোনা থাকলেও কে প্রকৃত সেবাপ্রার্থী আর কে দা-লাল—তা অনেক সময় বোঝা কঠিন হয়ে পড়ে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সেবাপ্রার্থী জানান, প্রয়োজনীয় কাজ নিয়ে ভূমি অফিসে আসার পর বিভিন্নভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেন কথিত দা-লালরা। সরকারি নিয়ম-কানুন সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাসে অতিরিক্ত টাকা নেওয়া হয় বলে অভিযোগ তাদের।একজন সেবাপ্রার্থী বলেন, “আমরা গ্রামের মানুষ। অফিসের নিয়মকানুন সব বুঝি না। তাই অনেক সময় অন্যের সহযোগিতা নিতে হয়। তখন কেউ কাজ করে দেওয়ার কথা বলে টাকা দাবি করেন।
আরেকজন সেবাপ্রার্থী অভিযোগ করে বলেন, “সরকারি সেবার জন্য কোথায় কত টাকা দিতে হয়, সেটা অনেকেরই জানা নেই। এই সুযোগকে কাজে লাগিয়ে কেউ কেউ অতিরিক্ত টাকা নিচ্ছেন।সেবাপ্রার্থীদের অভিযোগ, দা-লালদের এমন কর্মকাণ্ডের কারণে সরকারি সেবাব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে এবং ভূমি অফিসের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়ছে। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে ভূমি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।অভিযোগের বিষয়ে জানতে চাইলে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ বলেন, “দা-লালদের সঠিক তথ্য থাকলে আমাদেরকে দেন। প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের দাবি, ভূমি অফিসে সেবাপ্রার্থীদের জন্য সরকারি ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও সেবা পাওয়ার প্রক্রিয়া স্পষ্টভাবে প্রদর্শন করা হলে দা-লালদের দৌরাত্ম্য অনেকটাই কমানো সম্ভব। পাশাপাশি অফিস চত্বরে নিয়মিত নজরদারি এবং অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা রাখারও দাবি জানিয়েছেন তারা।
সাধারণ মানুষের প্রত্যাশা—ভূমি সংক্রান্ত সরকারি সেবা হবে সহজ, স্বচ্ছ ও হয়র-ানিমুক্ত। দা-লালচক্রের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন, তেমনি সরকারি ভূমি সেবার প্রতিও মানুষের আস্থা আরও বাড়বে।
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬ খ্রি.














