শাহ শরিফ জিন্দানী রহ-এর মাজারের দান বাক্সে তিন মাসে জমা ১০ লাখ টাকা

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে অবস্থিত শাহ শরিফ জিন্দানি (রহ.)-এর মাজারের দানবাক্সে তিন মাসে জমা পড়েছে ১০ লাখ ১৪ হাজার টাকা। সোমবার দিনভর টাকা গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য জানা যায়।

মাজার পরিচালনা কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জোহরের নামাজের পর দানবাক্স খুলে টাকা গণনার কার্যক্রম শুরু হয়। বিকেল থেকে শুরু হওয়া গণনা শেষ হয় রাত ৯টার দিকে। টাকা গণনার সময় উপস্থিত ছিলেন মাজার পরিচালনা কমিটির সভাপতি ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান এবং কমিটির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকসহ সংশ্লিষ্টরা।

তিন মাস পর দানবাক্স খোলার পর গণনা শেষে মোট ১০ লাখ ১৪ হাজার টাকা পাওয়া যায়। গণনা শেষে নিরাপত্তার স্বার্থে টাকাগুলো তাড়াশ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক বলেন,মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী দানবাক্সের অর্থ ব্যাংকে জমা রাখা হবে।

প্রকাশিত: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy