সিরাজগঞ্জ তাড়াশে আবারো মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় মা-দকবিরোধী অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— তাড়াশ উত্তরপাড়ার মো. গোলপ হোসেনের ছেলে মো. সেলিম রেজা (৩৫), জাংগীরাগাঁথী দক্ষিণপাড়ার মো. আহের মুন্সির ছেলে মো. আসাদুল ইসলাম (২৯) এবং তাড়াশ উত্তরপাড়ার মো. হাছেন আলীর ছেলে মো. হাফিজুর রহমান (৩২)।

তারা সবাই তাড়াশ থানার ও সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় মা-দকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তাড়াশ থানার ওসি।

প্রকাশিত: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy