

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে জান্নাতি খাতুন (১৫) নামে এক কিশোরীর মর-দেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতি খাতুন ওই গ্রামের আমিরুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির একটি ঘরের মধ্যে গোলায় রশি পেঁচানো অবস্থায় জান্নাতির মর-দেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর-দেহ উদ্ধার করে।তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, মৃত-্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর-দেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মর-দেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত-্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রকাশিত: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ খ্রি.













