অগ্নিকাণ্ডে নিহত দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে খন্দকার আবু আশফাকের সৌজন্য সাক্ষাৎ

মাকসুমুল মুকিম, দোহার উপজেলা প্রতিনিধি :

সৌদি আরবের জেদ্দায় ‘তামানিন আখের গাওয়া’ এলাকার একটি ভিলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো দুই বাংলাদেশি নাগরিক, পলাশ ও ওবায়দুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ১ দোহার-নবাবগন্জ সাংসদ খন্দকার আবু আশফাক।

৯ই অক্টোবর (শুক্রবার) দুপুরে খন্দকার আবু আশফাক নিহতদের পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের সকল দায়িত্ব গ্রহণ করেন।

গত ৭ই অক্টোবর সৌদি আরবে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় দোহারের দুই রেমিট্যান্স যোদ্ধা, পলাশ ও ওবায়দুল নিহত হন। এ ঘটনার পর উত্তর শিমুলিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে, এবং স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

প্রকাশিত: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like