জামালপুরে মশাল মিছিল ও বিক্ষোভ, নেতৃত্বে শুভ পাঠান

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি :

জামালপুরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি উল্লেখ করে দলটির নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদ এবং জননিরাপত্তার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শহরের লম্বা গাছ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দয়াময়ী মোড়ের শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী শুভ পাঠান।

সমাবেশে বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত: রোববার, ১১ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy