

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
মা-ই প্রথম শিক্ষক, ঘরই প্রথম বিদ্যালয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুন্দাশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক ও মা সমাবেশ।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দমুখর পরিবেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিভাবক ও মায়েদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান এবং তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্য সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন।
সমাবেশে মা ও অভিভাবকদের অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা ও সুশৃঙ্খল জীবন গঠনে পরিবারের ভূমিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রকাশিত: রোববার, ১১ অক্টোবর ২০২৬ খ্রি.














