পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

মোঃ এনামুল হক, ​পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা, চা চাষিদের সম্মেলন ও মিলন মেলা যথাযোগ্য ভাবে অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে চা চাষিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ‌র‍্যালি বের করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম চত্বরে আনুষ্ঠানিকতা শেষ করা হয়।

​শনিবার (২৮ নভেম্বর) সকালে ৯টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে চা চাষী সম্মেলন ও মিলন মেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোছা শুকরিয়া পারভীন।

​এদিকে আলোচনা সভায় চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ​আমির হোসেন ঊর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা, বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড় আঞ্চলিক কেন্দ্র ​আনিসুজ্জামান প্রামানিক উপদেষ্টা, চা বাগান মালিক সমিতি ​ইঞ্জিনিয়ার মানিক উদ্দিন মানিক খান সাধারণ সম্পাদক, চা বাগান মালিক সমিতি, ​অ্যাডভোকেট রফিকুল ইসলাম চা চাষি, ​হাবিবুল ইসলাম বাবলু চেয়ারম্যান রাজ্জাক গ্রুপ, ​তাজ উদ্দিন তাজু সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও চা বাগান মালিক সমিতি।স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক আহসান হাবিব।

এদিকে ​দিনব্যাপী চা চাষি সম্মেলন ও চায়ের মান উন্নয়ন বিষয়ক কর্মশালায় পঞ্চগড়ের ৫টি উপজেলার চা চাষি, চা বাগান মালিক, চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশিত:  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy