চলনবিলের সৌন্দর্য ধরে রাখতে ইকো ট্যুরিজম সমন্বিত প্রকল্পের সম্ভব্যতা যাছাই ও পরিদর্শন

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :

সিরাজগঞ্জ তাড়াশের চলনবিল অঞ্চলে ইকো ট্যুরিজম সম্মিলিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে শনিবার, 8 আগস্ট মান্নান নগর এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম তিনি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলনবিল। এ বিলের নৈসঙ্গিক সুন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। পাশাপাশি চলনবিল অধ্যূষিত নাটোর, সিরাজগঞ্জ, পাবনার বিভিন্ন স্থান ও এলাকা পুরাকৃর্তিতে ভরপুর। এ ছাড়া বিলের জীব-বৈচিত্র্য দেখা ও জানার অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। যা আমাদের জাতীয় সম্পদ।

মন্ত্রী আরো বলেন, ‘মূলতঃ সম্ভবনাময় চলনবিলের পর্যটন খাতকে আরো দর্শনীয় এবং যুগপোযোগি করতে বর্তমান সরকার সারাদেশের পর্যটন খাতসহ চলনবিলের পর্যটনকে আধুনিক সময়পোযোগি করতে নানা উদ্দ্যোগ নিচ্ছেন। আর তা বাস্তবায়নে কাজ করছেন। এরই অংশ হিসেবে চলনবিলের পর্যটন খাতকে নতুন রুপে সাজাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানে নির্দেশে আমি চলনবিল পরিদর্শনে এসেছি। আর চলনবিলে সমন্বিত ইকো ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম দ্রুই শুরু করা হবে।

মতবিনিময়সভায় বিশেষ অতিখি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মো: আয়নুল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো: শামীমুজ্জামান ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান।

উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি স ম আফছার আলী এবং সঞ্চলনা করেন তাড়াশ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল।

প্রকাশিত :  ‍শনিবার, ০৮ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy