সকল অপরাধীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়াতে হবে : ওসি কামরুজ্জামান মিয়া

সজীব হাসান, বগুড় প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দুগ্রাম দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ, অপহরণসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক উন্মুক্ত আলোচনা সভায় শিক্ষার্থীদের সকল অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহবান জানান আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া। রোববার কুন্দুগ্রাম দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে সকাল সাড়ে ১১ টায় আয়োজিত এ উন্মুক্ত আলোচনায় প্রধান আলোচক হিসেবে তিনি শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, মাদকের ভয়াবহতা, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

একই সঙ্গে পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং শৃঙ্খলাবোধের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। ওসি কামরুজ্জামান মিয়া আরও বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ। তাই শিক্ষা জীবন থেকেই মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে।

নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও এসব বিষয়ে সচেতন করতে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওসি কামরুজ্জামান মিয়া। পাশাপাশি সামাজিক অনাচার ও অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় আদমদীঘি থানার উপ পরিদর্শক, রাজনৈতিক নের্তৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

You might like