

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান:
সিরাজগঞ্জের তাড়াশে মাদকের বিরুদ্ধে বিশাল র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকাকে মাদক ও অপরাধমুক্ত করার প্রত্যয়ে তাড়াশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিলন খানের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে এলাকার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালিটি তাড়াশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হবে। মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন-
মোঃ মিলন খান, যুগ্ম আহ্বায়ক, তাড়াশ উপজেলা যুবদল
রাজিব আহমেদ মাসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তাড়াশ উপজেলা যুবদল
সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক, তাড়াশ পৌর বিএনপি
মোঃ রফিকুল ইসলাম তোতা, সাবেক প্রচার সম্পাদক, উপজেলা বিএনপি
মোঃ শরিফুল ইসলাম, সভাপতি, উপজেলা তাঁতী দল
মোঃ সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, তাড়াশ প্রেসক্লাব
মোঃ নাঈম ইসলাম, সাবেক সহ-প্রচার সম্পাদক, জিয়া সাইবার ফোর্স
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সচেতনতামূলক আয়োজনে স্থানীয় নারীদের বিশাল ও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়।
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬ খ্রি.














