সিরাজগঞ্জ তাড়াশে ছয়টি পরয়ানাভুক্ত চার আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান

সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ছয়টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) তাড়াশ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাড়াশ থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন । গ্রেপ্তারকৃতরা হল—তাড়াশ থানার মো. জুয়েল (৩৬)

, মো. মোজাফফর হোসেন(৪০), মো. শহিদুল ইসলাম(৩৭) ও মো. আলামিন (৩৬)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ছয়টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানানো হয়েছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে । এবং এই অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

প্রকাশিত: শুক্র বার, ১৬ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy