হোসেনপুরে জিয়া রোড উন্নয়নে ভিত্তিপ্রস্তর স্থাপন

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুরে জিয়া রোড উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ সদর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এমপি।

রোববার দুপুরে ঘুর্ণিঝর আম্পান ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক অবকাঠামো পূর্নবাসন প্রকল্পের আওতায় উপজেলার আড়াইবাড়ীয়া ইউপি হেডকোয়ার্টার – ভায়া এসআরডি রামপুর বাজার পর্যন্ত জিয়া রোড সংস্কার মেরামত ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনে উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জসদর) আসনের সংসদস সদস্য মাজহারুল ইসলাম এমপি। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।

সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজরিত সড়ক জিয়া রোডটি ফ্যাসিস্ট সরকারের আমলে কোন উন্নয়ন মূলক কাজ না হওয়ায় এ জনগুরুত্বপূর্ন সড়কটি এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে এমপি মহোদয় হস্তক্ষেপে সড়কটি সম্প্রসারণ ও সংস্কার করনের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অনুমোদিত হয়।

এরই ধারাবাহিকতায় উদ্বোধনী অনুষ্ঠানে মাজহারুল ইসলাম এমপি বলেন পর্যায়ক্রমে হোসেনপুর উপজেলার অবহেলিত বঞ্চিত চলাললের অনুপযোগী সকল রাস্তা সমূহ সংস্কার বা পূর্ননির্মান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাহেদল ইউপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু সাঈম ও বিএনপি সকল সহযোগী সংগঠনের নেতকর্মীবৃন্দ।

প্রকাশিত: রোববার, ১৮ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy