

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি :
বগুড়ার আদমদিঘী-দুপচাঁচিয়া আসনের এমপি আব্দুল মহিত তালুকদার এর হস্তক্ষেপে অবশেষে সান্তাহার স্টেডিয়ামে চারতলা প্যাভিলিয়ন, চারে পাশে গ্যালারি, সুইমিংপুল, ডেনিস ব্যবস্থা সহ আধুনিক মানের স্টেডিয়ামে রুপান্তরিত হতে যাচ্ছে সান্তাহার স্টেডিয়াম। ইতিমধ্যে স্থানীয় এমপি আব্দুল মহিত তালুকদার এর আবেদনের উপেক্ষিতে নড়েচড়ে বসেছেন ক্রীড়া মন্ত্রণালয়।

স্টেডিয়ামটিকে আধুনিক মানের রুপান্তরিত করতে রোববার বেলা সাড়ে ১১টায় ক্রীড়া মন্ত্রণালয় থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিমের সাথে স্থানীয় এমপি আব্দুল মহিত তালুকদার, আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার সান্তাহার পৌর প্রশাসক মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভুমি আশরাফুল ইসলাম স্টেডিয়ামটি পরিদর্শন করেছেন। এসময় স্থানীয় এমপি স্থানীয় সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিস্তার রোধে এবং ভয়ানক এ বস্তু থেকে দুরে রাখতে ছাত্র-ছাত্রী এবং যুবকদের খেলাধুলার মনোযোগী করতে বিভাগ, জেলা,উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরির পরিকল্পনা গ্রহণ করছেন।
যাতে ইউনিয়ন এবং গ্রাম থেকে ও জাতীয় মানের খেলাধুলার তৈরি হয়ে আমাদের দেশের খেলোয়াড়েরা বিশ্বের বিভিন্ন দেশের মত মাথা উঁচু করে দাড়াতে পারে। পশ্চিম বগুড়ার সবচেয়ে পুরাতন সান্তাহার শহরের বসশ্রেণী পেশার মানুষ ১৯ ৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিকট সান্তাহারে একটি স্টেডিয়াম নির্মাণের দাবি জানিয়েছিলেন। ততসময় তিনি এই স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন। কিন্তু সেসময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত সেই স্টেডিয়াম আলোর মুখ না দেখলে ও সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৫ সালে সান্তাহারে একটি আধুনিক মানের স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন এবং তা বাস্তবায়িত হয়। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার শাসিত সময়ে সান্তাহার স্টেডিয়ামে সরকারি কোন বরাদ্দ না দেওয়ায় স্টেডিয়ামটি খেলাধুলার অনুপযোগী হয়েছে।
স্টেডিয়ামটি সংস্কার করে খেলাধুলার উপযোগী করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে এবং ইতিমধ্যেই মন্ত্রণালয় একটি তদন্ত টিমসহ আমরা স্টেডিয়াম পরিদর্শন করেছি এবং খুব অল্প সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু হবে। এসময় উপস্থিত ছিলেন আদমদিঘী থানার ওসি জামিরুল ইসলাম, পৌর প্রকৌশলী মনিরুজ্জামান, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পৌর ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন,আদমদীঘি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দুলাল, আদমদিঘী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ফেরদৌস, কোয়েল, তুফান, জাহিদ, জাহাঙ্গীর,ছাত্রদল নেতা সোহাগ সহ স্থানীয় বিএনপি যুবদল সহ সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশিত: রোববার, ১৮ অক্টোবর ২০২৬ খ্রি.














