তাড়াশে ১৯ মামলার আসামি কুখ্যাত গরু চোর লিটন শেখ গ্রেফতার

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১৯টি মামলার এজাহারভুক্ত কুখ্যাত গরু চোর মো. লিটন শেখকে (৫০) গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ।

​গতকাল রাতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন শেখ তাড়াশ পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকার মৃত তফের শেখের ছেলে।
​

পুলিশ সূত্রে জানা যায়, লিটন শেখ দীর্ঘদিন ধরে তাড়াশসহ আশেপাশের বিভিন্ন এলাকায় গরু চুরির সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানা পুলিশের একটি চৌকস দল আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
​

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, “১৯ মামলার কুখ্যাত আসামি লিটন শেখকে গতকাল রাতে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। চুরির সিন্ডিকেট ও তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”
​

ওসি আরও জানান, আইনগত ও আইনি প্রক্রিয়ার কার্যক্রম শেষ করে আজ দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy