

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান
সিরাজগঞ্জের তাড়াশে এক প্রতিবন্ধী তরুণীকে ধর-্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল সালাম (জতি) (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সাখাওয়াত হোসেন তাড়াশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৫টার দিকে ভুক্তভোগীর বাড়ির পাশে পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল সালাম (জতি) একই গ্রামের মৃত আকবর কেরানীর ছেলে।এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ খ্রি.
শেয়ার করুন
–
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.














