

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।

তিনি চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি, মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। এছাড়া তিনি সাবেক চাঁদপুর জেলা পরিষদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তাঁকে নিয়ে আলোচনা বাড়ছে।
স্থানীয়দের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছেন তাঁর সমর্থকরা।
প্রকাশিত: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ খ্রি.














