

সজীব খান,চাঁদপুর :
আসন্ন চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম খান (মুরাদ)।

তিনি মৈশাদী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নিজের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “মৈশাদী ইউনিয়নের সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে আমি প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়ন, সেবা ও জনকল্যাণই আমার অঙ্গীকার।”
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ খ্রি.
শেয়ার করুন
–
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.














