সিরাজগঞ্জ তাড়াশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় সভাপতি সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র বিতরণ

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান

সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে সৃষ্টি হয় এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ। দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, উৎসাহ-উদ্দীপনা এবং প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে জমজমাট।

শনিবার (২১ নভেম্বর) উপজেলা মিলনায়তনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য খন্দকার সেলিম জাহাঙ্গীর, স.ম. আফসার আলী, প্রফেসর আমিনুর রহমান টুটুল, তপন গোস্বামী, খন্দকার আব্দুল বারিক, প্রভাষক আব্দুল হাকিম, মোঃ আবুল পরামানিক, মোঃ ফরহাদ আলী মাস্টার, মোঃ সোলায়মান হোসেন শিহাব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান সবুজ এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এফ এম শাহ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির, সদস্য সচিব খন্দকার শাহাদৎ হোসাইন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সেলিম রেজা প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ রয়েল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম খান, পৌর কৃষকদলের আহ্বায়ক মোঃ আজাদ আলী, সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা মোঃ আমিনুল ইসলাম আমিন, মোঃ নজরুল ইসলাম কবি, মোঃ রিপন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, সদস্য সচিব মোঃ হাসান মির্জা, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ হেলাল খানসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আনন্দঘন পরিবেশে এ কার্যক্রমের সূচনা স্থানীয় পর্যায়ে সাংগঠনিক তৎপরতাকে আরও গতিশীল করার প্রত্যাশা তৈরি করেছে।

অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো উপজেলা মিলনায়তন মুখর হয়ে ওঠে।

প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy